Skip to main content

About Us



লিটল প্রচার লিটল প্রসারের  জন্ম ৬ ডিসেম্বর , ২০১৭ সালে । ফেসবুক গ্রুপ হিসেবে আত্মপ্রকাশ । তখন এমন একটা সময় জখন বই ও বাণিজ্যিক পত্র-পত্রিকার আড়ম্বরে ঢেকে গিয়েছে ফেসবুকের মতো জনপ্রিয় প্ল্যাটফর্ম ।বই নিয়ে আলোচনা ও খবরাখবরের আদান প্রদানের জন্যে তৈরী হয়ে গিয়েছে একের পর এক গ্রুপ ।কিন্তু সেই সমস্ত গ্রুপে অজস্র বই কেন্দ্রিক প্রচারের ভিড়ে , কোথায় যেন হারিয়ে যাচ্ছিল লিটল ম্যাগাজিন ও সাময়িকীর গুরুত্ব ।এরকমই এক মুহূর্তে লিটল ম্যাগাজিনের স্বাতন্ত্র বজায় রাখতে তৈরী হয় ' লিটল প্রচার লিটল প্রসার ' ।


প্রাথমিক পর্যায়ে পত্র-পত্রিকার প্রচ্ছদ ও সূচিপত্র সংরক্ষণের মাধ্যমেই এই গ্রুপের পথ চলা শুরু ।আমরা পেয়েছি মানুষের ভালোবাসা । সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ধীরে ধীরে সংরক্ষণ থেকে লিটল ম্যাগাজিন কেন্দ্রিক অনলাইন আলোচনা , কোনো কিছুই বাদ যায় নি ।


তবে প্রথম থেকেই বাংলা ভাষায় প্রকাশিত লিটল ম্যাগাজিন ও সাময়িকপত্রের একটি সুসংগঠিত আর্কাইভের অভাব অনুভব করা যাচ্ছিল ।সারা বিশ্ব যখন কোভিদ নামক ভাইরাসের গ্রাসে আক্রান্ত , আম্ফানের ধংসাত্মক তাণ্ডবে ক্ষতিগ্রস্থ হয়েছে বইপাড়ার ছোট ছোট দোকান , নষ্ট হয়েছে লিটল ম্যাগাজিন ,তখন অতি দ্রুত একটি আর্কাইভ শুরু করবার প্রয়োজন থেকেই এই আর্কাইভের জন্ম । আশা করি আগামীতে বাংলা ভাষা ও সাহিত্যের গবেষণায় অল্প হলেও সাহায্য করতে পারবে আমাদের এই ছোট্ট প্রয়াস ।

ভালো থাকুন । লিটল ম্যাগাজিনে থাকুন ।

সুশোভন রায়চৌধুরী

এডমিন , লিটল প্রচার লিটল প্রসার

ইমেইলঃ littlepracharlittleprasar@gmail.com

You Tube

Popular Post

পরিচয়

সুধীন্দ্রনাথ দত্ত প্রতিষ্ঠিত ' পরিচয় ' পত্রিকার আত্মপ্রকাশ থেকে ৮৩ তম বছর পর্যন্ত প্রতিটি সংখ্যা ডিজিটাইজ করে আমাদের কৃতজ্ঞতাবশে আবদ্ধ করেছেন । কলকাতা বিশ্ববিদ্যালয় । সংখ্যাগুলিকে আর্কাইভ করা হলো । বর্ষ ১ খণ্ড ১ সংখ্যা ১-৬ | বর্ষ ১ খণ্ড ২ সংখ্যা ১-৬ বর্ষ ২ খণ্ড ১ সংখ্যা ১-৬   বর্ষ ৩ খণ্ড ১ সংখ্যা ১-৬   বর্ষ ৪ খণ্ড ১ সংখ্যা ১-৬   বর্ষ ৬ খণ্ড ১ সংখ্যা ১-৬ | বর্ষ ৬ খণ্ড ২ সংখ্যা ১-৬ বর্ষ ৭ খণ্ড ১ সংখ্যা ১-৬ | বর্ষ ৭ খণ্ড ২ সংখ্যা ১-৬ বর্ষ ৮ খণ্ড ১ সংখ্যা ১-৬ | বর্ষ ৮ খণ্ড ২ সংখ্যা ১-৬ বর্ষ ৯ খণ্ড ১ সংখ্যা ১-৬ | বর্ষ ৯ খণ্ড ২ সংখ্যা ১-৬ বর্ষ ১০ খণ্ড ১ সংখ্যা ১-৬ | বর্ষ ১০ খণ্ড ২ সংখ্যা ১-৬ বর্ষ ১১ খণ্ড ১ সংখ্যা ১-৬ | বর্ষ ১১ খণ্ড ২ সংখ্যা ১-৬ বর্ষ ১২ খণ্ড ১ সংখ্যা ১-৬ | বর্ষ ১২ খণ্ড ২ সংখ্যা ১-৬ বর্ষ ১৩ খণ্ড ১ সংখ্যা ১-৬ | বর্ষ ১৩ খণ্ড ২ সংখ্যা ১-৬ বর্ষ ১৪ খণ্ড ১ সংখ্যা ১-৬ | বর্ষ ১৪ খণ্ড ২ সংখ্যা ১-৬ বর্ষ ১৫ খণ্ড ১ সংখ্যা ১, ৩-৬ | বর্ষ ১৫ খণ্ড ২ সংখ্যা ১-৬   | বর্ষ ১৫ খণ্ড ১ সংখ্যা ২ বর্ষ ১৬ খণ্ড ১ সংখ্যা ১-৬ |  বর্ষ ১৬ খণ্ড ২ সংখ্যা ১-৬ বর্ষ ...

ক্লেদজ কুসুম

  দীর্ঘ তিরিশ বছরের পথ অতিক্রান্ত করে প্রণবকুমার চট্টোপাধ্যায়ের সম্পাদনায় কবিতা ও কবিতা বিষয়ক গদ্যের কাগজ , ' ক্লেদজ কুসুম ' এক স্বতন্ত্র রুচি তৈরী করেছে পাঠকের মনে । এই পত্রিকার বিগত কিছু সংখ্যা শ্রদ্ধেয় সম্পাদক নিজেই ডিজিটাইজ করে তুলে দিয়েছেন পাঠকের হাতে । সংখ্যাগুলিকে আর্কাইভ করা হলো । ১৪১৪ বঙ্গাব্দ   | ১৪১৫ বঙ্গাব্দ | ১৪১৬ বঙ্গাব্দ ১৪১৭ বঙ্গাব্দ | ১৪১৮ বঙ্গাব্দ | ১৪১৯ বঙ্গাব্দ

বর্তিকা

বহরমপুর , মুর্শিদাবাদ থেকে প্রকাশিত পত্রিকা 'বর্তিকা ' । একটি সংখ্যা আর্কাইভ করা হলো । সংখ্যাটির আমন্ত্রিত সম্পাদক সন্দীপ বন্দ্যোপাধ্যায় । মহাশ্বেতা দেবী বিশেষ সংখ্যা