শ্রী গোপাল মল্লিক লেন , কলকাতা থেকে প্রকাশিত ও সম্পাদক আফিফ ফুয়াদ সম্পাদিত পত্রিকা দিবারাত্রির কাব্য । এই পত্রিকার মানিক বন্দ্যোপাধ্যায় বিশেষ সংখ্যাটি ডিজিটাইজ করেছেন , কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ । তাঁদেরকে জানাই ভালোবাসা ও কৃতজ্ঞতা ।
কবিতা পত্রিকার সম্পাদক বুদ্ধদেব বসুর মতে সবুজ পত্র'ই হলো বাংলা ভাষার প্রথম লিটল ম্যাগাজিন । যদিও এই নিয়ে মতান্তর রয়েছে । অনেকেই বঙ্কিমচন্দ্র সম্পাদিত বঙ্গদর্শনকে প্রথম লিটল ম্যাগাজিনের মর্যাদা দিতে রাজি । কোনো রকম বিতর্কে না গেলেও এই কথাটি অস্বীকার করবার কোনো উপায় নেই যে প্রমথ চৌধুরী সম্পাদিত সবুজ পত্র বাংলা ভাষায় সাধু থেকে চলিতের প্রণয়ন করে । এমনকি রবীন্দ্রনাথও তাঁর গদ্যশৈলীর ক্ষেত্রে এই পত্রিকার অবদানের কথা স্বীকার করেছেন । আমাদের এবং আগামী প্রজন্মের জন্যে সবুজ পত্রের সমস্ত সংখ্যা আর্কাইভ করা হলো । প্রথম বছরের প্রতিটি সংখ্যা | দ্বিতীয় বছরের প্রতিটি সংখ্যা তৃতীয় বছরের প্রতিটি সংখ্যা | চতুর্থ বছরের প্রতিটি সংখ্যা পঞ্চম বছরের প্রতিটি সংখ্যা | ষষ্ঠ বছরের প্রতিটি সংখ্যা সপ্তম বছরের প্রতিটি সংখ্যা | অষ্টম বছরের প্রতিটি সংখ্যা নবম বছরের প্রতিটি সংখ্যা | দশম বছরের প্রতিটি সংখ্যা

Comments
Post a Comment